সামান্যে কি তার মর্ম জানা যায়।
যে ভাবে অটল হরি এলো নদীয়ায়
জীব তরান অংশ হইতে
বাঞ্ছা তার নিজে আসিতে
আরো বাঞ্ছা হল (তাতে)
অদ্বৈতের বাঞ্ছায়।
শুনে অদ্বৈতের হুহুঙ্কারি
এলেন কৃষ্ণ নদেপুরী
বেদের অগোচর তারি
সেই লীলে হয়।
ধন্য রে গৌর অবতার
কলিকালে হল প্রচার
কলির জীব পাইল নিস্তার
লালন গোল বাধায়।
Discussion
Public comments for Samanye Ki Tar Mormo Jana Jay are available on the discussion page.
View discussion