কি বলিস গো তোরা আজ আমারে।
চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ-ফণি দংশিল
যার হৃদয়-মাঝারে৷
গৌররূপের কালে যারে দংশায়
সে ধাত কি বোঝে ওঝায়
বিষ ক্ষণেক জ্বলে, ক্ষণেক সাজায়
ধন্বন্তরি ঔষধ যায় গো ফিরে।
আমি ভুলবো না, ভুলবো না বলি
কটাক্ষতে অমনি ভূলি
আমার জ্ঞান-পরশ যায় সকলি
ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে।
যদি মেলে রসিক সুজন
রসিক জনার জুড়ায় জীবন
বিনয় করে বলছে লালন,
অরসিকের কথায় দুখ ধরে।।
Discussion
Public comments for Ki Bolis Go Tora Aaj Amare are available on the discussion page.
View discussion