সামান্য জ্ঞানে কি মন তুই পাইবি রে।
বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে।।
দেখাদেখি মন কি ভাব
সুধা খেয়ে অমর হব
পার যদি ভালই ভাল
নইলে লেঠা বাধবে রে।।
কতজন সুধার আশায়,
ফণির মুখে হাত দিতে চায়,
বিষের আতস লেগে গায়
শেষে তার মরণ দশা হয় রে।।
মন তুমি কি ইহাই ভাব,
সুধা খেয়ে অমর হব,
পার যদি ভালই ভাল
তাই লালন ফকির কইয় রে।।
Discussion
Public comments for Samanyo Gyane Ki Mon Tui Paibi Re are available on the discussion page.
View discussion