Back to Library
Devotional

খোদা বিশ্ব ব্যাপিত, কণিকার মত, প্রেমে বিরাজিত বাসারে Khoda Bishwo Byapito

Rashid Uddin

Khoda Bishwo Byapito lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

খোদা বিশ্ব ব্যাপিত, কণিকার মত, প্রেমে বিরাজিত বাসারে ॥

আগে দীপ্তিমান কর তমিস্রা বাসরে
জ্বলানির কেন্দ্রে গিয়া বস ভক্তির জোরে।
তোরা পরে অলসতায়, যাইওনা তন্দ্রায়, দেখবে যদি তাঁরে কটাক্ষ ভরে ॥

এই চাইয়া দেখ তোমার দেহ পরম যিনি
তাতে ফুটিয়াছে কত ষড়জ ললিনী ।
কত হইতেছে প্রেমের বিকিকিনি, কিনবে যদি আয় সস্তা দরে ॥

সে যে পরম করুণাময় নির্মল আকারে
জগতের বাইরে থাকে স্রষ্টা বলে তারে ।
(সে যে) অনাথিনীর ধন, অনাশ্য রতন, অনাসন অনাতুরে ॥

সর্ব জীবের হস্তা সে যে হয় নিরুপমা
পরম ঐশ্বর্যশালী জীবের জীবন বীমা
(সে যে) প্রেমেরি লুলুপে, বন্ধ মধুকূপে, যেজন তারে খুঁজতে পারে ॥

বাউলকবি রশিদ উদ্দির মন সদা সিক্তময় ভুবন,
ধাত্রী মাতার কুলে তাঁহার যাইতেছে জীবন
কামিনী কাঞ্চন, হইল না বর্জন, পরিয়াছে ঘোর আঁধারে ॥

Read in Banglish
Khoda bishwo byapito, konikar moto, preme birajito basare. Age diptiman koro tomisra basore Jolanir kendre giya boso bhoktir jore. Tora pore olosotay, jaio na tondray, dekhbe jodi tare kotakkho bhore. Ei chaiya dekho tomar deho porom jhini Tate futiyache koto shoro-jo lolini. Koto hoiteche premer bikikini, kinbe jodi ay sosta dore. Se je porom korunamoy nirmol akare Jogoter baire thake sroshta bole tare. (Se je) onathinir dhon, onashyo roton, onashon onature. Shorbo jiber hosta se je hoy nirupoma Porom oishoryoshali jiber jibon bima (Se je) premeri lulupe, bondho modhukupe, jejon tare khujte pare. Baulkobi Rashid Uddin mon shoda siktomoy bhubon, Dhatri matar kule tahar jaiteche jibon Kamini kanchon, hoilo na borjon, poriyache ghor andhare.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shunre Momin Bismillah Porle Phol Paibe Ekdin

শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন

Rashid Uddin

"শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন বিছমিল্লার উল্লিশটি হরফ দোযকের জাবিন কোরানেতে প্রথম লেখা আলিফ, লাম আর মীম সাত মুবিনে বান্ধা আছে ছুরে ইয়াসীন"

Philosophical

Swabhave Sakar Manush Akar

স্বভাবে সাকার মানুষ আকার

Rashid Uddin

"স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরাঞ্জন । শব্দ-গন্ধ-স্পর্শ আদি রূপ-রস তার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার"

Philosophical

Sangsara Juriya, Dekhechi Ghuriya

সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া

Rashid Uddin

"সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া, মতামত আমার মিলে না ॥ কেহ বলে আছে স্রষ্টা কেহ বলে নাই, থাকলে আছে অচল হইয়া চলনশক্তি নাই ৷"

Philosophical

Manush Banaiya Khelcho Tare Laiya

মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া

Rashid Uddin

"মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া সেই মানুষ কেমনে গোনাগার-রে ॥ মানুষে করে না গোনা, তুমি করাও পাপ"

Devotional

Purush Pagol Korlo Maye Noyoner Bane

পুরুষ পাগল করলো মায়ে নয়নের বাণে

Rashid Uddin

"পুরুষ পাগল করলো মায়ে নয়নের বাণে ॥ কি ধন দিয়া পাগল করে সন্ধান জানে কয়জনে ॥"

Philosophical

Chirodin Ki Bache Manush

চিরদিন কি বাঁচে মানুষ

Rashid Uddin

"চিরদিন কি বাঁচে মানুষ চিরদিন কি বাঁচে? কইরো না কেউ দেহার গৈরব এই দেহার কী মূল্য আছে ৷"

Discussion

Public comments for Khoda Bishwo Byapito are available on the discussion page.

View discussion