Back to Library
Mystical

সাপুড়িয়া রে বাজাও বাজাও Sapuria Re Bajao Bajao

Kazi Nazrul Islam

Read Sapuria Re Bajao Bajao in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1937

কণ্ঠশিল্পী
সীতা দেবী
Lyrics

সাপুড়িয়া রে ! বাজাও বাজাও
সাপ খেলানোর বাঁশি
কালিদহে ঘোর উঠিল তরঙ্গ
কালনাগিনি নাচে বাহিরে আসি॥

ফণি-মনসার কাঁটা কুঞ্জতলে,
গোখরো কেউটে এল দলে দলে রে,
সুর শুনে ছুটে এল পাতাল-তলের
বিষধর, বিষধরী রাশি রাশি॥

শন শন শন শন পূব হাওয়াতে
তোমার বাঁশি বাজে বাদলা রাতে,
মেঘের ডমরু বাজাও গুরু গুরু বাঁশির সাথে।
অঙ্গ জর জর বিষে,
বাঁচাও বিষহরি এসে,
একী বাঁশি বাজালে কালা
সর্বনাশী॥

Read in Banglish
Sapuria re! Bajao bajao Sap khelanor banshi Kalidohe ghor uthilo torongo Kal-nagini nache bahire ashi. Phoni-monsar kata kunjotole, Gokhro keute elo dole dole re, Sur sune chute elo patal-toler Bishodhor, bishodhori rashi rashi. Shon shon shon shon pub haowate Tomar banshi baje badla rate, Megher domru bajao guru guru banshir sathe. Ongo joro joro bishe, Bachao bishohori eshe, Eki banshi bajale kala Shorbonashi.

Related songs

More songs you may enjoy.

Bold

Phonir Phonay Jwole Moni

ফণীর ফণায় জ্বলে মণি

Kazi Nazrul Islam

"ফণীর ফণায় জ্বলে মণি কে নিবি তাহারে আয় মণি নিতে ডরে না কে ফণীর বিষ-জ্বালায়॥"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Discussion

Public comments for Sapuria Re Bajao Bajao are available on the discussion page.

View discussion