সে ভাব সবাই কি জানে।
যে ভাবে শ্যাম আছে বান্ধা
গোপীর সনে।
গোপী বিনে জানে কেবা
শুদ্ধ রস অমৃত-সেবা
গোপীর পাপ-পুণ্য জ্ঞান থাকে না
কৃষ্ণ-দরশনে।
গোপীর অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
নিৰ্হেতু ভাব অধর ধরা
গোপীর মনে।
টলে জীব, অটল ঈশ্বর
তাইতে কি হয় রসিক নাগর
লালন বলে, রসিক বিভোর
রস-ভিয়ানে।।
Discussion
Public comments for Se Bhab Sobai Ki Jane are available on the discussion page.
View discussion