সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই-একলা রাতে—
তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে॥
সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে—
কী সুর বাজায় একতারাতে॥
কাল সকালে রইবে না রইবে না তো,
বৃথাই কেন আসন পাতো।
বাঁধন-ছেঁড়ার মহোৎসবে
গান যে ওরে গাইতে হবে
নবীন আলোর বন্দনাতে॥
Discussion
Public comments for Se Kon Pagol Jay are available on the discussion page.
View discussion