আকাশ হতে আকাশ-পথে Akash Hote Akash Pothe

আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতো।
আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।।

দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে,
সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত।

ওই নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।
চিরদিনের কান্নাহাসি উঠছে ভেসে রাশি রাশি-
এ-সব দেখতেছে কোন্‌ নিদ্রাহারা নয়ন অবনত।

ওগো, সেই নয়নে নয়ন আমার হোক না নিমেষহত-
ওই আকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত।।

বাংলিশ/Banglish

Akash hote akash-pothe hajar srote Jhorche jogot jhornadharar moto. Amar shorir moner odhir dhara sathe sathe boiche obiroto.. Dui probahoer ghate ghate uthtiche gaan dine rate, Shei gane gane amar prane dheu legeche koto. Amar hridoytote churno she gaan choray shoto shoto. Oi nritto-pagol byakulota bisshoporane Nitto amay jagiye rakhe, shanti na mane. Chirodiner kannahashi uthche bhese rashi rashi- E-sob dekhteche kon nidrahara noyon obonoto. Ogo, shei noyone noyon amar hok na nimeshhoto- Oi akash-bhora dekhar sathe dekhbo obiroto..

Discussion

Public comments for Akash Hote Akash Pothe are available on the discussion page.

View discussion