সেই অটল রূপের উপাসনা,
কেউ জানে, কেউ জানে না৷
বৈকুণ্ঠ গোলোকের উপর
আছে রে সে রূপের বেহার
কৃষ্ণের কেউ নয়, রাধার
পতি সে জনা৷
স্বরূপ রূপের এই জেনো ধরণ
দোহার ভাবে টলে দোহার মন
অটলকে টলাতে পারে
কোন জনা।
নরেকার যা হতে জন্মায়
শক্তি ধারা সেই অব্রহ্মায়
অধীন লালন বলে, দিন থাকিতে
জানলে না।।
Discussion
Public comments for Sei Otol Ruper Upasona are available on the discussion page.
View discussion