Back to Library
Patriotic

স্বাধীনতার গান Shadhinotar Gaan

Tasrif Khan

Shadhinotar Gaan lyrics by Tasrif Khan (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

একটা যুদ্ধ রক্ত দিয়ে
হয়তো করেছি জয়
স্বাধীনতা টুকু রক্ষা হবেকি
এখনও রয়েছে ভয়!
এখনও দেখি উড়ছে আকাশে
নয়া শকুনের দল
চাইছে ওরা এই স্বাধীনতা
করে দিতে নিস্ফল!

সামনে কিন্তু রয়েছে বাকি
পথ হাঁটা বহুদূর
এখনি ক্লান্ত হয়োনা বন্ধু
সে বিজয় সুমধুর।।
রক্তে কেনা অর্জন যেন
হারিয়ে না যায় আর
সজাগ সদা থাক হে বন্ধু
পাঞ্জেরি হুশিয়ার!

আজ চিৎকার করে বলছি আমি
স্বাধীন দেশে কথা
আবু সাঈদের বুক পেতে দেয়া
রক্ত যায়নি বৃথা!
শত মুগ্ধরা দেশের জন্য
বিলিয়ে দিয়েছে প্রাণ
মন খুলে তাই পারছি গাইতে
স্বাধীনতার গান!

ছেলে হারানো বাবার কান্না
মায়ের আহাজারি
হৃদয়ের ক্ষত কতযে কঠিন
পাহাড় সমান ভাড়ি!
হারালাম কত বন্ধু স্বজন
হারিয়েছি কত ভাই
তপ্ত বুলেট মোদের মিছিল
থামাতেতো পারেনাই!

চাইনা আবার রক্ত ঝরুক
চাইনা গুলি আর
হারাতে চাই না বাক স্বাধীনতা
ফিরে পাওয়া অধিকার
চাইনা কোন প্রতিহিংসা
অন্যায় অবিচার,
স্বৈরাচারের শাসন না হোক
আমার দেশে আর।

সময় এসেছে ঘুরে দাঁড়াবার
আবার নতুন করে
সবেমিলে চলো দেশটা সাজাই
একসাথে হাত ধরে
বিশ্বকে আজ দেখিয়ে দিয়েছি
আমাদের একতা
আমরাই পারি, আমরা গড়বো
ছাত্র, জনতা…

Read in Banglish
Ekta juddho rokto diye Hoyto korechi joy Shadhinota tuku rokkha hobeki Ekhono royeche bhoy! Ekhono dekhi urche akashe Noya shokuner dol Chaiche ora ei shadhinota Kore dite nishphol! Samne kintu royeche baki Poth hata bohudur Ekhoni klanto hoyona bondhu Se bijoy sumodhur.. Rokte kena orjon jeno Hariye na jay ar Sojag soda thako he bondhu Panjeri hushiyar! Aj chitkar kore bolchi ami Shadhin deshe kotha Abu Saieeder buk pete deya Rokto jayni britha! Shoto mugdhora desher jonno Biliye diyeche pran Mon khule tai parchi gaite Shadhinotar gaan! Chele harano babar kanna Maer ahajari Hridoyer khoto kotoje kothin Pahar soman bhari! Haralam koto bondhu shojon Hariyechi koto bhai Toptto bullet moder michhil Thamateto parenai! Chaina abar rokto jhoruk Chaina guli ar Harate chai na bak shadhinota Phire pawa odhikar Chaina kono protihingsha Onnay obichar, Swoiracharer shashon na hok Amar deshe ar. Somoy esheche ghure darabar Abar notun kore Sobemile cholo deshta shajai Ekshathe hat dhore Bishshoke aj dekhiye diyechi Amader ekota Amrai pari, amrai parabo Chatro, jonota…

Related songs

More songs you may enjoy.

Patriotic

Shonkha Shunyo Lokkho Konthe Bajiche Shonkho Oi

শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই

Apel Mahmood

"শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই। পুণ্য-চিত্ত মৃত্যু-তীর্থ-পথের যাত্রী কই॥ আগে জাগে বাধা ও ভয়, ও ভয়ে ভীত নয় হৃদয়"

Patriotic

Muktiro Mandiro Sopantale

মুক্তির মন্দির সোপানতলে

Calcutta Choir

"মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে।।"

Patriotic

Ek Nodi Rokto Periye

এক নদী রক্ত পেরিয়ে

Shahnaz Rahmatullah

"এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না"

Patriotic

Ami Banglar Shontan Re Bhai

আমি বাংলার সন্তান রে ভাই

Naim

"আমি বাংলার সন্তান রে ভাই গাই বাংলার গান বাংলা আমার জীবন মরন বাংলা আমার প্রাণ।। বাংলা আমার মা জননী বাংলা আমার সোনার খনি"

Patriotic

Sabash Bangladesh

সাবাশ বাংলাদেশ

Imtiaz Ahmed

"সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।।"

Defiant

Sonay Morano Bangla Moder

সোনায় মোড়ানো বাংলা মোদের

Maqsood Ali Khan Shai

"সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, এহিয়া তোমায় আসামীর মত জবাব দিতেই হবে।।"

Discussion

Public comments for Shadhinotar Gaan are available on the discussion page.

View discussion