Back to Library
Serene

পাহাড় যাবো Pahar Jabo

Tasrif Khan

Read Pahar Jabo in Bengali and Banglish transliteration, from Pahar Jabo.

Updated

Lyrics

চল পাহাড় যাবো
পাহাড় যাবো
জুমঘরে ঘুম দেবো খুব

মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক
পাহাড়ে…
মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক
পাহাড়ে…

কীরস্তঙ এর গাছের ফাঁকে
মেঘেরা লুকিয়ে থাকে
কিছু দূর হেঁটে এক পাড়ায় যাবো চল
বিন্নি ধানের চাল চড়িয়ে
বাশ কুড়োল মাখিয়ে
এক পৃথিবী তৃপ্তি নিয়ে
খাবি কি না বল!

সন্ধে নামে এলে
জোনাক দেবে আলো
জীবিনের গল্প
না বলাই রয়ে গেলো।

কংক্রিটের জীবন থেকে
যন্ত্রণা ফেলে রেখে
পাহাড়ি ঝর্ণাতে ভিজবো সবে চল
ঝিরির জলে মন ভিজিয়ে
খানিক জিরিয়ে নিয়ে
চোখ মেল দেখবি যেনো
সর্গ অবিকল!

মাচাং ঘরের ফাঁক ফোঁকরে
ঢুকবে চাঁদের আলো
না দেখা জীবনটারে
দেখা একটু হলো

চল পাহাড় যাবো।

Read in Banglish
Chol pahar jabo Pahar jabo Jumghore ghum debo khub Mon chaiche bhishon kore brishti namuk Pahare… Mon chaiche bhishon kore brishti namuk Pahare… Keerstong er gacher phanke Meghera lukiye thake Kichu dur hete ek paray jabo chol Binni dhaner chal choriye Bash korul makhiye Ek prithibi tripti niye Khabi ki na bol! Sondhe name ele Jonak debe alo Jiboner golpo Na bolai roye gelo. Concrete-er jibon theke Jontrona phele rekhe Pahari jhornate bhijbo sobe chol Jhirir jole mon bhijiye Khanik jiriye niye Chokh mel dekhi jeno Sorgo obikol! Machang ghorer phank phonkore Dukbe chander alo Na dekha jibontare Dekha ektu holo Chol pahar jabo.

Related songs

More songs you may enjoy.

Whimsical

Patar Gaan

পাতার গান

Joler Gaan

"আমি একটা পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায়। মাথা ভরা সবুজ কচি পাতা গাছটাকে ছাতা মনে হয়।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Serene

Bhalo Lage Jotsna Rate

ভালো লাগে জ্যোৎস্না রাতে

Renaissance

"ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শীষে বাতাস হয়ে কিষানীর মন ছুঁয়ে যেতে"

Nostalgic

Abar Ashibo Phire

আবার আসিব ফিরে

Lopamudra Mitra

"আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে,"

Nostalgic

O Nirob Math

ও নীরব মাঠ

Subir Nandi

"ও নীরব মাঠ, মাঠের ওপারে ঝাপসা তালের সারি জোছনার কাছে তোমাদের রেখে গেলাম বলতে গিয়েই দেখোনা কেমন যেন কথার ভিতরে ব্যথার হোঁচট খেলাম ।।"

Peaceful

Shiter Sokale

শীতের সকালে

Winning

"হিমেল ভোরে ভাসে কুয়াশারই মেঘ জড়িয়ে রাখে তার আঁচলে"

Discussion

Public comments for Pahar Jabo are available on the discussion page.

View discussion