শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে Sharatbabu Khola Chithi Dilam Tomar Kache

শরৎবাবু,
খোলা চিঠি দিলাম তোমার কাছে
তোমার ‘গফুর’ এখন
কোথায় কেমন আছে ?
তুমি জানো না
হারিয়ে গেছে কোথায় কখন
তোমার ‘আমিনা’ |
শরৎবাবু, এ’ চিঠি পাবে কি-না জানি না ||

গত বছর বন্যা হল, এ-বছর খরা
ক্ষেতের ফসল পুড়িয়ে দিল মাঠ শুকিয়ে ‘মরা’
একমুঠো ঘাস পায় না ‘মহেশ’
দুঃখ ঘোচে না
তুমি জানো না ||

বর্গীরা আর দেয় না হানা নেইতো জমিদার
তবু এ-দেশ জুড়ে নিত্য হাহাকার ||

ভাবছো তুমি দেশ তো স্বাধীন
আছে ‘ওরা’ বেশ
তোমার ‘গফুর’ ‘আমনা’ আর
তোমারই মহেশ
এক মুঠো ভাত পায় না খেতে
গফুর আমিনা
তুমি জানো না ||

বাংলিশ/Banglish

Sharatbabu, Khola chithi dilam tomar kache Tomar 'Gafur' ekhon Kothay kemon ache ? Tumi jano na Hariye geche kothay kokhon Tomar 'Amina' | Sharatbabu, e chithi pabe ki-na jani na || Goto bochor bonna holo, e-bochor khora Kheter foshol puriye dilo math shukiye 'mora' Ekmutho ghash pay na 'Mahesh' Dukkho ghoche na Tumi jano na || Borgira ar dey na hana neito jomidar Tobu e-desh jure nityo hahakar || Bhabcho tumi desh to swadhin Ache 'ora' besh Tomar 'Gafur' 'Amina' ar Tomari Mahesh Ek mutho bhat pay na khete Gafur Amina Tumi jano na ||

Discussion

Public comments for Sharatbabu Khola Chithi Dilam Tomar Kache are available on the discussion page.

View discussion