সবার হৃদয়ে রবীন্দ্রনাথ
চেতনাতে নজরুল
যতই আসুক বিঘ্ন-বিপদ
হাওয়া হোক্ প্রতিকূল
এক হাতে বাজে অগ্নিবীণা
কন্ঠে গীতাঞ্জলি
হাজার সূর্য চোখের তারায়
আমরা যে পথ চলি
এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি
সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ-দিশি
প্রপিতামহের ভাষাতে আজো আমরা যে কথা বলি
হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি
এই সেই দেশ এখনও এখানে শুনি আজানের ধ্বনি
গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী
কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলি
হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি
Discussion
Public comments for Sobar Hridoye Rabindranath are available on the discussion page.
View discussion