সেই তুমি আজ দূরে
খুঁজে খুঁজে কোথা পাই,
সেই আমি ঘুরে ঘুরে
ধোঁয়া হয়ে মিশে যাই।
কথা ছিল দেখা হবে
রোজ ভোরে দুজনায়,
কেন থেমে গেছে নদী
মন বুঝেও বোঝেনা।
ব্যথা জমে, কালো চোখে
নিদ্রা আসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না,
বাসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না।
শূন্যময়, এই হৃদয়ে
তাইতো এতো যন্ত্রনা,
লোক দেখানো মিথ্যে হাসি
আর অযথা স্বান্তনা।
প্রিয় কবি, কত ছবি
কত স্বপ্ন দুজনার,
মুছে যাওয়া, শেষ পাওয়া
কত অল্প দুজনার।
ব্যথা জমে, কালো চোখে
নিদ্রা আসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না,
বাসে না, বাসে না, বাসে না,
আর কেউ অতোটা কাছে আসেনা।
আসেনা, আসে না,
ঠিক তোর মতন কেউ ভালোবাসে না।
Discussion
Public comments for Shei Tumi Aaj Dure are available on the discussion page.
View discussion