Back to Library
Romantic

তোমাকে Tomake

Arko

Tomake lyrics by Arko (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Parineeta
Release

2019

গীতিকার
অর্ক
কণ্ঠশিল্পী
শ্রেয়া ঘোষাল
ধরণ
আধুনিক
Lyrics

প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও.. তোমাকে।

যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।

পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই,
তোমাকে, ও.. তোমাকে।

তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?

সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি।

হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

Read in Banglish
Pran dite chai, mon dite chai shobtuku dhyan sharakkhon dite chai tomake, o.. tomake. Shopno shajai, nijeke harai duti noyone roj niye shute jai tomake, o.. tomake. Jeneo tomar ankhi chup kore thake roj duiphota jeno aro bhalo lage gane, obhisare, chai shudhu barebare tomake, o.. tomake. Jedin kane kane shob bolbo tomake buker majhe japte joriye dhorbo tomake. Poth cheye roi, deri korona jotoi ar bhola jabena jibone kokhonoi, tomake, o.. tomake. Tumi hashle amar thote hashi, tumi ashle jonaki rashi rashi rakhi agle tomay onurage bolo kibhabe bojhai bhalobashi? Shob chithi shob kolpona jure rong mishe jay rukkho dupure sei rong diye tomakei anki ar kibhabe bojhai bhalobashi. Hae pran dite chai, mon dite chai shobtuku dhyan sharakkhon dite chai tomake, o.. tomake. Shopno shajai, nijeke harai ar duti noyone roj niye shute jai tomake, o.. tomake.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Purono Premer Poddo

পুরনো প্রেমের পদ্য

Arko

"কি আর বলবো আমি আমার সকল গল্প বাধ কি আর বলবো আমি আমার সকল গল্প বাধ তোমার গ্রন্থ মাতোয়ারা চাঁদ। আমায় ডেকেছো তুমি, তোমায় জানাই ধন্যবাদ।"

Romantic

Sei Meyeti Amake Bhalobase Kina

সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি

Khalid Hassan Milu

"সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি যার মেঘ কালো চুল, হরিণীর চোখ কন্ঠটি গানের বীণা ।।"

Romantic

Ki Mayay Bedhecho Amay

কি মায়ায় বেঁধেছো আমায়

Shreya Ghoshal

"কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো, কি মায়ায়, বেঁধেছো আমায়, বুকে ধরে রাখো আরও কাছে থাকো"

Whimsical

Shing Nei Tobu Nam Tar Singho

শিং নেই তবু নাম তার সিংহ

Kishore Kumar

"শিং নেই তবু নাম তার সিংহ ডিম নেই তবু অশ্বডিম্ব– গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্ ।"

Melancholic

Shon Shon Shon Mojar Katha Bhai

শোন শোন শোন মজার কথা ভাই

Ranu Mukhopadhyay

"শোন শোন শোন মজার কথা ভাই– আমায় বাঁদর শুধায়, কুত্তা শুধায়, ছাগল শুধায় হায়, সকলেরই মা আছে রে, আমার কেন নাই ।।"

Affectionate

Aador Diye Chui

আদর দিয়ে ছুঁই

Sonu Nigam

"মা তোকে আদর দিয়ে ছুঁই আমার এই চোখের তারা তুই, জড়িয়ে বুকের মাঝে থাক যেন আর হারায় না কিছুই,"

Discussion

Public comments for Tomake are available on the discussion page.

View discussion