শমন জারী হইতে কতদিন রে উদাস নাঈম
শমন জারী হইতে কতদিন
আয়ুর ঘন্টা বাজিতেছে
রবে না রে রঙের দিন।।
থাকবায়নারে দেওয়ান নাঈম
ভবেতে চিরকাল
একদিন তো পেরাইবায় তুমি
এই ভবের জঞ্জাল রে উদাস নাঈম।।
বিয়া শাদি রঙে ঢঙে
কইরা দেখাদেখি
মিছা ঐ কামীনি তরে
ডুবাই রাখলায় আঁখি রে উদাস নাঈম।।
গানপুরেতে আছ নাঈম
রঙ ঢঙ কইরা কইরা
হঠাৎ আইসা আজরাইলে
প্রাণটা নিবে কাইড়া রে উদাস নাঈম।।
আর কতদিন করবায় নাঈম
মিছা লোকের আশ
জলদি তুমি হওরে নাঈম
প্রাণবন্ধের দাশ রে উদাস নাঈম।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দিল গেল মিছা
সারা জীবন শুনলাম কেবল
বারমাসি কিচ্ছা রে উদাস নাঈম।।
Discussion
Public comments for Shomon Jari Hoite Kotodin are available on the discussion page.
View discussion