সোনা বন্ধু রে
আমি তোমার নাম লইয়া কান্দি,
গগনেতে, ডাক দেয়া
আসমান হইলো, আন্ধিরে বন্ধু,
আমি তোমার নাম লইয়া কান্দি।
তোমার বাড়ী আমার বাড়ীর
মধ্যে সরু নদী,
সেই নদীকে মনে হইল
অকুলও জলধি রে বন্ধু,
আমি তোমার নাম লইয়া কান্দি।
উইড়া যায় রে চকুয়ার পঙ্খী
পইড়া রইলো ছায়া,
কোন পরানে বিদেশে রইলায়
ভূলি দেশের মায়ারে বন্ধু,
আমি তোমার নাম লইয়া কান্দি।
সোনা বন্ধু রে
আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে, ডাক দেয়া
আসমান হইলো, আন্ধিরে বন্ধু,
আমি তোমার নাম লইয়া কান্দি।
Discussion
Public comments for Shona Bondhu Re are available on the discussion page.
View discussion