দুহাতে মুঠো ভরে
আলগা কপাল জুড়ে,
দেবো তোমার গালে গল্পের মুখ।
তুমি প্রচ্ছদে রং দেবে
শব্দে বরং দেবে,
গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ।
প্রাচীন মহাকাশে
আদরে দুকূল ভাসে,
প্রাচীন মহাকাশে
আদরে দুকূল ভাসে,
পাতায় পাতায় জোটে ঠোঁটের ম্লান।
হুম হুম হুম..
আরও আদিমে গাছ হবে
সূর্য নরম হবে,
কান্নার গভীরে দেখি ভাসছে দালান।
আরও আদিমে গাছ হবে
সূর্য নরম হবে,
কান্নার গভীরে দেখি ভাসছে দালান।
আলতো তুলোর মতো
ঘুমপরীরা শুতো,
আলতো তুলোর মতো
ঘুমপরীরা শুতো,
ছায়ার বুকে দাগ টেনে আঁকি প্রিয় গান।
হুম হুম হুম..
যবে ফুল গাছে মেঘ হবে
চুপকথা জমে কাল তবে,
যুক্তির ভার কমে দাগবে কামান,
দু হাতে মুঠো ভরে
আলগা কপাল জুড়ে,
দেবো তোমার গালে গল্পের মুখ।
তুমি প্রচ্ছদে রং দেবে
শব্দে বরং দেবে,
গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ।
হুম হুম হুম..
Discussion
Public comments for Du Haatey Mutho Bhorey are available on the discussion page.
View discussion