আমি আমার অন্ধকার ঘরে
লিখি একা কবিতা
খুঁজি আলোকিত উল্লাসিত আমার পৃথিবী
শূন্যতার ভিড়ে কত রং ছবি
আমি হতাশায় বাঁচা যেন
পরাজিত কোন এক যোদ্ধা
আমার বোবা চিৎকারগুলো
শুনি আঁধারে আমি একা
ছিল রঙিন সময় উল্লাসিত আমার পৃথিবী
রংধনুর রঙে আঁকা ছিল মনে আমার কত
স্বপ্নছবি, স্বপ্নছবি
তবুও নেই আজ সেই সময়
সাদাকালো অশ্লীল কালো আঁধার
ঘিরে আছে রঙ্গিন পৃথিবী আমার
নেই সেই আমি
সীমাহীন বাস্তবতার মাঝে
আমার অতীতকে বলি দিয়ে
ঘিরে আছি কোন বিষাদের বনে
জানি একা আমি
তবুও এই আলোতে
আবারো আমি এসে
নিজেকে খুঁজি এই কোন মায়ায়
যা কিছু ছিল আঁধারে
আমার মনের সত্তাতে
তা কি আবারও খুঁজে পায়
কাঠ পোড়ানো গল্প কথার ঝুড়ি
কাদার মাঠে নতুন গল্প বুনি
আমিও কি সেই আঁধারের হতাশায়
ইচ্ছে আবার হলেও আসবে ছুটে
নতুন মোহের নীল জল প্রান্তরে
খুঁজবে কি আবারো এই স্তব্ধতায়
তবুও নেই আজ সেই সময়
সাদাকালো অশ্লীল কালো আঁধার
ঘিরে আছে রঙ্গিন পৃথিবী আমার
নেই সেই আমি
সীমাহীন বাস্তবতার মাঝে
আমার অতীতকে বলি দিয়ে
ঘিরে আছি কোন বিষাদের বনে
জানি একা আমি
Discussion
Public comments for Shopnochobi are available on the discussion page.
View discussion