শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ
দেখা হৈল কদম্বের তলে।
বিবিধ ফুলের মালা যতনে গাঁথিয়া কালা
পরাইতে চাহে মোর গলে।।
আমি মরি অই দুখে ভয় নাহি তার বুকে
সাত পাঁচ সখী ছিল সাথে।
চাতুরী করিয়া চার বসনে করিলাম আড়
ডর হৈল পাছে কেহ দেখে।।
না জানে আপন পর সকল বাসয়ে ঘর
কারো পানে ফিরিয়া না চায়।
আমারে দেখিয়া হাস্যা বাহু পসারিয়া আস্যা
মুখে মুখ দিয়া চুমা খায়।।
গলাতে বসন ধরে কত না মিনতি করে
কথা না কহিলাম আমি লাজে।
লোচন বোলে গেল কুল গোকুল হৈল উলথুল
আর কি চাতুরী ধনি সাজে।।
Discussion
Public comments for Shun Go Tahar Kaj Kohite Basiye Laj are available on the discussion page.
View discussion