শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
কোথায় রহিয়াছ বন্ধু দেখা দেও আমায়।।
শ্যাম বিচ্ছেদের এত জালা করি কি উপায়
ছদ্মবেশে ছায়ারদীপে দেও দেখা আমায়।।
শাশুড়ী ননদী ঘরে সদায় জ্বালায়
তারো সাথে পরিপূর্ণ তুমি সে দিলায়।।
ভাইবে রাধারমণ বলে শুনগো ধনি রাই
ঐ দেখো গো মনোচোরা কদম্বডাল বায়।।
Discussion
Public comments for Shuniya Murari Dhoni Ailam Jomunay are available on the discussion page.
View discussion