শুনতে যা চাও Shunte Ja Chao

PENOA

তুমি শুনতে যা চাও আমি তা-ই বলে যাই,
যেন বলতে তোমার কথা ভাসছি এ না’য়।

আমাদের ভিতরেই করি আমরা নিজে খেলা;
চাই যেতে আজ-কে ছাড়াই আদিতে।
তুমি ডাকছ আমায়, আমি যাইতে আছিই
আমি ফিরব আবার দেখো, দূর ফুরালে।

এ জীবন তুমি ক্যান নিলে? সবকিছু ঝুট
লাগে। ভুলভাবে সত্য জানার ফিকিরে,
বেপথের মোড়ে ভাবছ দাঁড়ায়ে হবে ঠিক
গেলে কোন দিকে, কোন ধামে, কোন মোকামে!

যে দিদার তুমি দাও বহু রূপ-নাজারায়
আমি দেখছি সকল রূপে খোদ আমাকে।
এ আমিই তুমি ভিন্ন দেহেই শুধু হায়
এ সহজ সহজেই বলি ক্যামনে রে সাঁই!

তুমি শুনতে যা চাও আমি তা-ই বলে যাই,
যেন বলতে তোমার কথা ভাসছি এ না’য়।

বাংলিশ/Banglish

Tumi shunte ja chao ami tai bole jai, Jeno bolte tomar kotha bhashchi e naay. Amader bhitorei kori amra nije khela; Chai jete aaj-ke charai aadite. Tumi dakcho amay, ami jaite achii Ami firbo abar dekho, door furale. E jibon tumi kyan nile? Shobkichu jhut Lage. Bhulbhabe shotto janar fikire, Bepother more bhabcho daraye hobe thik Gele kon dike, kon dhame, kon mokame! Je didar tumi dao bohu rup-najaray Ami dekhchi shokol rupe khod amake. E amii tumi bhinno dehei shudhu hay E shohoj shohojei boli kyamne re Shai! Tumi shunte ja chao ami tai bole jai, Jeno bolte tomar kotha bhashchi e naay.

Discussion

Public comments for Shunte Ja Chao are available on the discussion page.

View discussion