Back to Library
Philosophical

পাহাড়ের বুকে Paharer Buke

Penoa

Read Paharer Buke in Bengali and Banglish transliteration, from E Ruher Tole.

Updated

Album
E Ruher Tole
Release

2022

কণ্ঠশিল্পী
রথীন পাল
ধরণ
আধুনিক
Lyrics

পাহাড়ের বুকে কান পেতে শুনছি আমি
সাগরের ফেলে যাওয়া শেষ লহরী,
পাহাড়ের বুকে কান পেতে শুনছি আমি
সাগরের ফেলে যাওয়া শেষ লহরী,

ও-পাতার বুকে যেমনি শোনায় অবিকল
পাখি তার রেখে যাওয়া বসন্ত সকল।

ভেঙে রাত ভেজা আসমানে উড়ছে যে চাঁদ
আমি তার পিঠে ঠেস দিয়ে ভাবছি অগাধ।
ভেঙে রাত ভেজা আসমানে উড়ছে যে চাঁদ
আমি তার পিঠে ঠেস দিয়ে ভাবছি অগাধ।

আদিকাল হতে হায়, যে-পাথর বুকে ঘুম
আমি কেমনে সেথায় মিছে ঝরনা ঝরাই!

ও ঝিঁঝিঁর বুনো ঝাঁক, জোনাকির সুখী দল
তোমাদের গাঁথা গল্পে আমায়ও হে নাও,
ও ঝিঁঝিঁর বুনো ঝাঁক, জোনাকির সুখী দল
তোমাদের গাঁথা গল্পে আমায়ও হে নাও,

ঋষি বৃক্ষ আমায় বলো ভোর কত দূর
তারাদের সাথে আর কত দূর যাবে নাও!
নাও,নাও,নাও,নাও,…

পাহাড়ের বুকে কান পেতে শুনছি আমি
সাগরের ফেলে যাওয়া শেষ লহরী,
পাহাড়ের বুকে কান পেতে শুনছি আমি
সাগরের ফেলে যাওয়া শেষ লহরী…..

Read in Banglish
Paharer buke kan pete shunchi ami Sagorera phele jawa shesh lohori, Paharer buke kan pete shunchi ami Sagorera phele jawa shesh lohori, O-patar buke jemni shonay obikol Pakhi tar rekhe jawa boshonto shokol. Bhenge raat bheja ashmane urche je chand Ami tar pithe thesh diye bhabchi ogadh. Bhenge raat bheja ashmane urche je chand Ami tar pithe thesh diye bhabchi ogadh. Adikal hote hay, je-pathor buke ghum Ami kemone shethay miche jhorna jhorai! O jhijnhi’r buno jhank, jonakir shukhi dol Tomader gatha golpo amayo he nao, O jhijnhi’r buno jhank, jonakir shukhi dol Tomader gatha golpo amayo he nao, Rishi brikkho amay bolo bhor koto dur Tarader shathe ar koto dur jabe nao! Nao, nao, nao, nao,... Paharer buke kan pete shunchi ami Sagorera phele jawa shesh lohori, Paharer buke kan pete shunchi ami Sagorera phele jawa shesh lohori.....

Related songs

More songs you may enjoy.

Contemplative

Dhyani Nodi

ধ্যানী নদী

Penoa

"দেবে নাকি তুমি ধ্যানী নদীটার মাঝে ডুব? মশকারি করে লম্বা সাঁতার এ রোদে পৃথিবীর এত এত রোজকার বিষয়ে গরম না করে মাথা আর মন, একবার।"

Whimsical

Patar Gaan

পাতার গান

Joler Gaan

"আমি একটা পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায়। মাথা ভরা সবুজ কচি পাতা গাছটাকে ছাতা মনে হয়।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Serene

Bhalo Lage Jotsna Rate

ভালো লাগে জ্যোৎস্না রাতে

Renaissance

"ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শীষে বাতাস হয়ে কিষানীর মন ছুঁয়ে যেতে"

Nostalgic

Abar Ashibo Phire

আবার আসিব ফিরে

Lopamudra Mitra

"আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে,"

Uplifting

Abar Hashimukh

আবার হাসিমুখ

Shironamhin

"সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা। এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল"

Discussion

Public comments for Paharer Buke are available on the discussion page.

View discussion