শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে।
নাম ধরি বাজাও বাঁশি বসি কদম ডালে
কলঙ্কী করিলে মোরে গোকুল নগরে।
বাঁশিটি না বাজাও রে নন্দে মোরে সদায় ঝারে
কলঙ্কী করিলে মোরে এই ব্ৰজপুরে।
ব্রজপুরে যত নারী চায় যে নয়ন আড় করি
সদায় ঘোষে রাধা কলঙ্কিনীরে।
ভাইবে রাধারমণ বলে নেও আমারে তোমার দলে
নইলে প্ৰাণে বধ মোরে কলঙ্কী রাখিও না রে।
Discussion
Public comments for Shyam Bondhure E Nam Dhoriya Bashi Bajaio Nare are available on the discussion page.
View discussion