সখী বল কি উপায় Sokhi Bolo Ki Upay

সখী বল কি উপায় প্ৰাণ প্রিয়ে বিনে হিয়া ধরনে না যায়।
কামশেল হানিয়া বুকে লুকি দিয়া যায়
ব্ৰজাঙ্গনা সব সখী কন্দে উভরায়।

নিষ্ঠুর হইয়া প্রিয় দূরদেশে যায়—
ব্ৰজপুরের সব সখী করে হায় হায়।

হায় হায় করিয়া তারা পিছে পিছে যায়
বড়ই কঠিন শ্যাম ফিরিয়া না চায়।

ভাইবে রাধা রমণ বলে পাইবা শ্যামরায়
ভক্তি দিয়া পড়ো গিয়া শ্ৰীগুরুর রাঙ্গা পায়।

বাংলিশ/Banglish

Sokhi bolo ki upay pran priye bine hiya dhorone na jay. Kamshel haniya buke luki diya jay Brojangona sob sokhi konde ubhoray. Nishthur hoiya priyo durodeshe jay— Brojopurer sob sokhi kore hay hay. Hay hay koriya tara piche piche jay Boroi kothin Shyam phiriya na chay. Bhaibe Radha Romon bole paiba Shyamray Bhokti diya poro giya Srigurur ranga pay.

Discussion

Public comments for Sokhi Bolo Ki Upay are available on the discussion page.

View discussion