শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে
সত্য সত্য ক’লো চন্দ্ৰা dোহাই তোর পায়েতে।
আইছইন বন্ধু খেলছইন পাশা খাইছইন বাটার
পান পুষ্প দিয়া ভরি গেছেন বিছনা আধাকান।
অনামা চোরারে আমি ধরলাম আথের বান
ছুটিয়া গেছেগি চোরা দিয়া হেছকাটান।
ভাবিয়া রাধারমণ বলে শোন গো চন্দ্ৰাবান
তোর লাগি বন্ধু আলা আমার লাগি আন।
Discussion
Public comments for Shyam Ni Aichhoin Go Chandra Tor Kunjete are available on the discussion page.
View discussion