Back to Library
Nature

শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই বা গেলে Shyamal Shobhan Shrabon

Rabindranath Tagore

Shyamal Shobhan Shrabon lyrics by Rabindranath Tagore (1925). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে
সজল বিলোল আঁচল মেলে॥

পুব হাওয়া কয়, “ওর যে সময় গেল চলে।”
শরৎ বলে, “ভয় কী সময় গেল ব’লে,
বিনা কাজে আকাশ-মাঝে কাটবে বেলা অসময়ের খেলা খেলে।”

কালো মেঘের আর কি আছে দিন।
ও যে হল সাথিহীন।

পুব-হাওয়া কয়, “কালোর এবার যাওয়াই ভালো।”
শরৎ বলে, “মিলবে যুগল কালোয় আলো,
সাজবে বাদল সোনার সাজে আকাশ মাঝে কালিমা ওর ঘুচিয়ে ফেলে।”

Read in Banglish
Shyamal shobhan shrabon, tumi nai ba gele Sajol bilol anchol mele. Pub hawa koy, "or je somoy gelo chole." Shorot bole, "bhoy ki somoy gelo bole, Bina kaje akash-majhe katbe bela osomoyer khela khele." Kalo megher aar ki ache din. O je holo sathihin. Pub-hawa koy, "kalor ebar jawayi bhalo." Shorot bole, "milbe jugol kaloy alo, Sajbe badol sonar saje akash majhe kalima or ghuchiye phele."

Related songs

More songs you may enjoy.

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Romantic

Bondhu Roho Roho Sathe

বন্ধু রহো রহো সাথে

Rabindranath Tagore

"বন্ধু, রহো রহো সাথে আজি এ সঘন শ্রাবণপ্রাতে। ছিলে কি মোর স্বপনে সাথিহারা রাতে॥"

Devotional

Nirmal Kanta Namo Hey Namo

নির্মল কান্ত নমো হে নমো

Rabindranath Tagore

"নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে, নমো হে। স্নিগ্ধ সুশান্ত, নমো হে নমো, নমো হে, নমো হে।"

Nature-inspired

Shorot-Alor Komolbone

শরত-আলোর কমলবনে

Rabindranath Tagore

"শরত-আলোর কমলবনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে॥ তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে, হাওয়ায় কাঁপে আঁচলখানি-- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Discussion

Public comments for Shyamal Shobhan Shrabon are available on the discussion page.

View discussion