Back to Library
Poetic

শ্যামল ছায়া নাইবা গেলে Shyamal Chhaya Naiba Gele

Rabindranath Tagore

Read Shyamal Chhaya Naiba Gele in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

শ্যামল ছায়া, নাইবা গেলে
শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে— হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥

মলিন, তোমার মিলাবে লাজ—
শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি, বাজাবে মেঘ সোনার বাঁশি—
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥

Read in Banglish
Shyamal chhaya, naiba gele Shesh boroshar dhora dhele. Somoy jodi furiye thake-- heshe biday koro take, Ebar nahoy katuk bela osomoyer khela khele. Molin, tomar milabe laj-- Shorot eshe porabe saj. Nobin robi uthbe hashi, bajabe megh shonar bashi-- Kaloy aloy jugolrupe shunnye debe milon mele.

Related songs

More songs you may enjoy.

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Nature-inspired

Shorot-Alor Komolbone

শরত-আলোর কমলবনে

Rabindranath Tagore

"শরত-আলোর কমলবনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে॥ তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে, হাওয়ায় কাঁপে আঁচলখানি-- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Nature

Shyamal Shobhan Shrabon

শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই বা গেলে

Rabindranath Tagore

"শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে সজল বিলোল আঁচল মেলে॥ পুব হাওয়া কয়, "ওর যে সময় গেল চলে।""

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Joyful

Aj Shraboner Amontrone

আজ শ্রাবণের আমন্ত্রণে

Rabindranath Tagore

"আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।"

Discussion

Public comments for Shyamal Chhaya Naiba Gele are available on the discussion page.

View discussion