Back to Library
Majestic

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

Rabindranath Tagore

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole lyrics by Rabindranath Tagore (1923). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে,
রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥
সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে,
দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥

বীরের পদপরশ পেয়ে মূর্ছা হতে জাগে,
বসুন্ধরার তপ্ত প্রাণে বিপুল পুলক লাগে।
মরকতমণির থালা সাজিয়ে গাঁথে বরণমালা,
উতলা তার হিয়া আজি সজল হাওয়ায় দোলে॥

Read in Banglish
Shushkotaper doityopure dwar bhangbe bole, Rajputro, kotha hote hotat ele chole. Shat-somudro-parer theke bojroshore ele henke, Dundubhi je uthlo beje bishom kolorole. Birer podoporosho peye murchha hote jage, Bashundharar topto prane bipul pulok lage. Morokotomonir thala sajiye ganthe boronmala, Utola tar hiya aji sojol haway dole.

Related songs

More songs you may enjoy.

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Joyful

Aj Shraboner Amontrone

আজ শ্রাবণের আমন্ত্রণে

Rabindranath Tagore

"আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।"

Nature

Aji Borsharater Shese

আজি বর্ষারাতের শেষে

Rabindranath Tagore

"আজি বর্ষারাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে ।। বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়"

Melancholic

Aji Jhoro Jhoro Mukhoro

আজি ঝর ঝর মুখর বাদরদিনে

Rabindranath Tagore

"আজি ঝর ঝর মুখর বাদরদিনে জানি নে, জানি নে কিছুতেই কেন মন লাগে না ।।"

Discussion

Public comments for Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole are available on the discussion page.

View discussion