শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না।।
না জানি কোন কারিগর গড়িয়াছে এরূপ
দেখলে মনে আগুন জ্বলে সইতে পারি না।
এই পিরিাতের এই রীতি এই দশা ঘটিল রে
পিরিত করিয়া ছাড়িয়া গেল এমন পিরিত কইরা না।।
সই গো জলের ঘাটে গিয়েছিলাম কলসী কাখে লৈয়া
কালাচান্দে বাজায় বাঁশি রাধার নাম লৈয়া।।
পিারিতের এই দশা প্ৰাণে তো আর সহে না
রাধারমণ বলে এমন পিরিত আর হইল না।।
Discussion
Public comments for Shyamer Mohon Rup Go Shoi Bhulite Pari Na are available on the discussion page.
View discussion