সময় গেলে রে, ও মন সাধন হবে না।
দিন ধরিয়ে তিন সাধন কেনে করলে না৷
জান না মন খালে বিলে
মীন থাকে না জল শুকালে
কি হয় তার বান্দাল দিলে
শুকনো মোহানা।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদি হয় বীজের জোরে
ফল ধরে না।
অমাবস্যা পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
লালন বলে, তার সময়
দণ্ডে করএ না।।
Discussion
Public comments for Somoy Gele Re are available on the discussion page.
View discussion