দিন শেষে সূর্যের অস্ত গেলে
সন্ধ্যের দেখা মেলে..,
জ্যোৎসনা রাতের ওই অন্ধকারে
তারারা যে ঝল মলে..
সন্ধ্যেবেলায় ওই আকাশ জুড়ে
তারাদের লুকোচুরি..,
পূর্ণিমা তে ওই চন্দ্রীমাটার
দেখা যায় বাহাদুরি ।।
কে জানে যে কিসের টানে
প্রতিরোজ নিয়ম মেনে..
চলে যাস তোরা দূর কোথায়
যখন ঘুম ভাঙে পাখির গানে…?
ও ওও সন্ধ্যেতারা,..
তোরা আজ বাঁধন ছাড়া
কেনো রোজ স্বপ্নহারা, হয়ে বেঁচে আছিস….
ও ওও সন্ধ্যেতারা
তোর কীসের এতো তাড়া
তোরা রোজ আকাশভরা, সুখে ভালোথাকিস..।।
সকাল হলে ওই সূর্যি মামা
দিয়ে যায় সোনার আলো,
সন্ধ্যেবেলায় মাখা পায়ে পায়ে…
গোধূলির ধুলোই ভালো..।
গোধূলি আলোর রেশ না ফুরোতেই
নেমে আসে আঁধার কালো..
চোখের পলকে নামা অন্ধকারেই,
কী ভাবে যে রাত ফুরালো…!!
কী ভাবে যে আসছে সকাল..
কেটে যাচ্ছে রাতের কালো..?
সাক্ষী রয়ে যায় সূর্য তারা
রাত নেভানো চাঁদের আলো…
ও ওও সন্ধ্যেতারা,..
তোরা আজ বাঁধন ছাড়া..
কেনো রোজ স্বপ্নহারা, হয়ে বেঁচে আছিস….!!
ও ওও সন্ধ্যেতারা..
তোর কীসের এতো তাড়া…
তোরা রোজ আকাশভরা, সুখে ভালোথাকিস..
ও…ওও…সন্ধ্যেতারা…
তোরা আজ…বাঁধন ছাড়া…
কেনো রোজ স্বপ্নহারা, হয়ে বেঁচে আছিস…
ও…ওও…সন্ধ্যেতারা..
তোর কীসের এতো তাড়া…
তোরা রোজ আকাশ ভরা,
সুখে ভালো থাকিস…..।।
Discussion
Public comments for Sondhyetara are available on the discussion page.
View discussion