চাইরোদিকে রংগের খেলা কত সুন্দর দেহা যায়,
এতো সুন্দর দেশটা কিন্তু আমগোরই জানা নাই,
যাই দেহি লাগে ওয়াও,সব কিছুরই আছে ভাও
চাইরোপাশে ঠিকঠাক সব লাগে না আর হাউকাউ
দেশটা যেরোম চলতিসে এরোম করেই চলuk
যতো আপদ বালা মুসিবত দূরি যাইয়ে মরুক
নাইগা জাতের ভেদাভেদ সবাই আমরা ভাইভাই
একই ছাদের নিচে ঘুমাই একই থালায় ভাত খাই
এহন দুষ্ট লোহের মিষ্টি কথা জনগণও বোঝে
আমগে দেশ চালাতি পাবলিক এহন যোগ্য নেতা খোজে
কার কান্দের উপ্রে দেশটা দিলে দূর্নীতিডা হইবো না
নিজের পকেট ভরতে গিয়া দেশের বাজেট খাইবো না
ভাইরে ন্যয্য দামে আমরা কবে জানডা ভইরা খামু
কবে বাজার সদাই করতে গেলে বাজেট মতোই পামু
তার আগেই তো ভাংতি হবে সিন্ডিকেটের কালা হাত
আপনে আমি জাগলি ওগে থাইমে যাবে উতপাত
কালকের তে না আজকেরে তেনেই মনে মনে শপথ নেন
সোনার দেশটা সোনা রূপার পানি দিয়া ধুয়া দেন
কিয়ের হিন্দু, কিয়ের বৌদ্ধ, মুসলমান আর খ্রিস্টান
এই দেশেতে চলবো সবাই শিনা কইরা টানটান
মেধা দিয়া দেশ আগাইবো সিস্টেমডারে বদলায়া দেন
ঘুষের ট্যাকা খাইবো কেমনে ঘুষই যদি না দেন
এইযে কাকা কি করেন,যেনে হেনেই ছাইড়া দেন
আটকায়া না রাখা পারলে গিট্টু মাইরা রাইখা দেন
আপনেরাই তো দেশটারে পাবলিক টয়লেট ভাইব্বা লন
মুরুব্বি আপনেরতে পোলাপাইন কি হিগবো কন
আজকের থেইকাই শপথ লন দেশ রাখবেন পরিষ্কার
আমরা যদি না আউজ্ঞাই কেম্নে হইবো সংস্কার
চমৎকার বন্ধু তুমি কথা কইসো এক এর
সুন্দর একটা সমাজ গড়তে আউগান দরকার ব্যাকের
থাকবো না আর বেকার কেউ নিজের পায়ে খারাইবো
শিক্ষিত জাতি হয়া কলম ঘুরায়া খাইবো
স্বপ্ন দেহি সবাই একটা সোনার বাংলা হইবো
আমরা যদি না জাগি তে কেমনে সকাল হইবো
কালকের তে না আজকেরে তেনেই মনে মনে শপথ নেন
সোনার দেশটা সোনা রূপার পানি দিয়া ধুয়া দেন
এইযে দেহেন কেমনে মরে রাস্তাঘাটে হুদাই
কানের ভিত্রে তালা দিয়া রাস্তা পার হয় ভোদাই
হোপ মিয়া চোখ কই বাইত্তে থুয়া আইসেন
চোখ আছে চোখের যায়গায় আপ্নে কইত্তে আইসেন
দাড়ান দাড়ান চেইতেন না পারাপারি কইরেন না
আমরা হচ্ছে সভ্যজাতি মারামারি মানায় না
তাই রাস্তা দিয়া হাটার সময় খোলা রাখবেন চোখ কান
মনে রাইখেন সময়েরতে জীবন বড়ই মূল্যবান
দেশ সংস্কার এ নামসে হপায় আমগো ছাত্র জনতা,
আইন কানুন থেইকা শুরু রাস্তার পরিচ্ছন্নতা,
দেখসেন ভাই হালারপুতে হুদাকামে হর্ণ বাজায়
ট্রাফিকের আর কিয়ের দোষ পাবলিকেই তো জ্যাম বাজায়
হাটা চলাচলের লাইগা ফুটপাথ রাহেন কিলিয়ার,
আপনি আমি ঠিক তো আমরা জনতার হাতিয়ার
হাশিকান্না সুখ দুখ সবই থাকবো জীবনে
আমি আপনে জাগলে দেখতে হইবো না আর পিছনে
কালকের তে না আজকেরে তেনেই মনে মনে শপথ নেন
সোনার দেশটা সোনা রূপার পানি দিয়া ধুয়া দেন
Discussion
Public comments for Sopoth Nen are available on the discussion page.
View discussion