হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নত শির নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান হবে জয়।
তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন;
ভারতে জনম, পুনঃ আসিবে সুদিন-
ওই দেখো প্রভাত উদয়,
ওই দেখো প্রভাত উদয়,
নানা ভাষা, নানা মত নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান;
দেখিয়া ভারতে মহা জাতির উথান
জগজন মানিবে বিস্ময়,
জগজন মানিবে বিস্ময়।।
ন্যায় বিরাজিত যাদের করে
বিঘ্ন পরাজিত তাদের শরে;
সাম্য কভু নাহি স্বার্থে ডরে-
সত্যের নাহি পরাজয়,
সত্যের নাহি পরাজয়।।
Discussion
Public comments for Hao Dharomete Dhir are available on the discussion page.
View discussion