সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে।
বহু দিনের পরে রে সুবল রাধা পড়ে মনে
বিনা কষ্ঠে জ্বলছে অনল হিয়ার মাঝারে।।
রাধা তন্ত্র রাধা মন্ত্র রাধা কর্ণধার
রাধা বিনে এ সংসারে কে আছে আমার।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
অন্তিমকালে শ্ৰী রাধারে দেখাইও আনিয়া।।
Discussion
Public comments for Subol Sokha Paina Re Dekha are available on the discussion page.
View discussion