Back to Library
Devotional

সুরা মাঊন Sura Maun

Kazi Nazrul Islam

Sura Maun lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শুরু করি নামে সেই পবিত্র আল্লার
করুণা দয়ার যাঁর নাই শেষ পার।

তুমি কী দেখেছ, বলে ধর্ম মিথ্যা যেই?
পিতৃহীনে তাড়াইয়া দেয়, ব্যক্তি এই।

দরিদ্র কাঙালগণে অন্নদান তরে
এই লোক উৎসাহ দান নাহি করে।

যাবে ভণ্ড তপস্বীরা বিনাশ হইয়া
ভ্রান্ত যারা নিজেদের নামাজ লইয়া;

সৎকাজ করে যারা দেখাইতে লোক,
বাধা দেয় দান ধ্যানে, ধ্বংস তারা হোক!

Read in Banglish
Shuru kori name shei pobitro Allahr Koruna doyar jan nai shesh par. Tumi ki dekhecho, bole dhormo mithya jei? Pitrihine taraiya dey, bekti ei. Doridro kangalgone onnodan tore Ei lok utshaho dan nahi kore. Jabe bhondo toposhwira binash hoiya Bhranto jara nijeder namaj loiya; Shotkaj kore jara dekhaite lok, Badha dey dan dhyane, dhongsho tara hok!

Related songs

More songs you may enjoy.

Devotional

Sura An-Naziat

সুরা নাজেয়াত

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পূত নাম সে খোদার যিনি চির-দয়াময় করুণা-আধার। তাদের শপথ পূর্ণ-বেগে টানে যারা(ধনুর্গুণ) তাদের শপথ ছুটে (যে শর) তীব্র সে গতি-নিপুণ।"

Devotional

Sura Baiyenah

সুরা বাইয়েনাহ্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম নামে পবিত্র আল্লার, সীমা নাই যাঁর দয়া কৃপা করুণার। ‘আহ্‌লে কেতাব’ আর অংশীবাদিগণ নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন।"

Devotional

Sura Buruj

সুরা বুরুজ

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা কৃপার যিনি অসীম পাথার। গ্রহ-উপগ্রহ ভরা শপথ আকাশের, আর শপথ প্রতিশ্রুত রোজহাশরের"

Devotional

Surah Ad-Duha

সুরা দ্বোহা

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, অনন্ত সাগর যিনি দয়া করুণার। শপথ প্রথম দিবস-বেলার শপথ রাতের তিমির-ঘন,"

Devotional

Surah Nas

সুরা নাস

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা ও দয়া যাঁর অশেষ অপার। বল, আমি তাঁরই কাছে মাগি গো শরণ সকল মানবে যিনি করেন পালন।"

Devotional

Surah Shams

সুরা শাম্‌স্

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে নাম মহান আল্লার, যিনি সব দয়া-কৃপা-করুণা-আধার। শপথ রবি ও রবি-কিরণের যখন চন্দ্র চলে সে পিছনে তার,"

Discussion

Public comments for Sura Maun are available on the discussion page.

View discussion