স্বরূপ রূপ দর্পণে সেই রূপ দেখেছে যে জন।
তার রাগের তালা আছে খোলা
সেই তো প্রেমের মহাজন৷
অনুরাগের রসিক হয় যে জন
জানতে পারে ভারত পুরাণ
সেই রাগের কারণ।
তার আপ্ত সখের নাইরে আশা
করে শুদ্ধ রসের নিরূপণ।
বিকারেতে না পাবে দেখা
বৈদিক মেঘে সে কাল রূপ রয়েছে ঢাকা
লালন বলে, কোলের ঘোরে
হারালাম রাঙা চরণ।।
Discussion
Public comments for Swarup Rup Dorpone Sei Rup Dekheche Je Jon are available on the discussion page.
View discussion