তারে দিব্যজ্ঞানে দেখ না মনুরায় Tare Dibyoggyane Dekh Na Monuray

Lalon Shah

তারে দিব্যজ্ঞানে দেখ না মনুরায়।
ঝরার খালে বাঁধ বাঁধিলে
রূপের মানুষ ঝলক দেয়।

পূর্বদিকে রত্নবেদী
ডালিমের পুষ্প-আদি
তাতে সদায় রূপাকৃতি
মেঘে বিজলী চমকের প্রায়।

অথাই ক্ষিরোদের মাঝে
অখণ্ড শিখর ভাসে
রত্নবেদী ঊর্ধপাশে
সেথায় কিশোর-কিশোরী রয়।

রূপের আশ্রিত যারা
সব খবরের জবর তারা
লালন কয় দফাসারা
সে মানুষ ফাঁদ পেতে ত্রিবেণী রয়।।

বাংলিশ/Banglish

Tare dibyoggyane dekh na monuray. Jhorar khale bandh badhile Ruper manush jholok dey. Purbodike rotnobedi Dalimer puspo-adi Tate soday rupakriti Meghe bijoli chomoker pray. Othai khiroder majhe Okhondo shikhor bhase Rotnobedi urdhopashe Sethay kishor-kishori roy. Ruper ashrito jara Sob khoborer jobor tara Lalon koy dofasara Se manush phand pete tribeni roy.

Discussion

Public comments for Tare Dibyoggyane Dekh Na Monuray are available on the discussion page.

View discussion