তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে?
তুই মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভবের গৌরবে।
কোন মুখে তায় বলিস, ‘রাজা’?
তুই যে তার বিদ্রোহী প্রজা (মনরে);
তুই পাঁচ ভূতে দিস্ মাল খাজনা,
সে কি বেশি দিন তাসবে।
কোন্ প্রাণে তায় বলিস্ বধু
তারে কবে দিলি প্রেম-মধু
এই যে ফাঁকা বুজরুগি তোর
আর কতদিন রবে?
এই পাপের পাঠশালাতে পড়ে
তারে guru বলিস্ কেমন করে (মন রে)?
কান্ত কয় শুধু মুখের ডাকে
তোর কোন কালে কি হবে।
Discussion
Public comments for Tare Je Probhu Bolis, Das Holi Tui Kobe are available on the discussion page.
View discussion