থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
রইদে পোড়ায় না যেন বাদলে না ভিজায়,
থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
রইদে পোড়ায় না যেন বাদলে না ভিজায়।
থাকো থাকো তুমি যাইয়ো না
আর কারো পানে তুমি চাইয়ো না,
থাকো থাকো তুমি যাইয়ো না
আর কারো পানে তুমি চাইয়ো না।
থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
মনের সঙ্গ না পাইলে অঙ্গ জ্বলি যায়।।
তোমার লাগি ছটফটাই
তুমি আমার ছন্দ,
লাল নীল এই প্রেমের মাঝে
তুমি ছড়াও যে সুগন্ধ।
থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
এক পিরিতে যেন হাজার ফাগুন চলি যায়,
থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
মনের সঙ্গ না পাইলে অঙ্গ জ্বলি যায়।।
তোমার লাগি চাঁদ জোনাকি
তুমি সুখের গল্প,
মায়া ভরা এ জগৎ জুড়ে
কেউ নেই তোমার বিকল্প।
থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
এক পিরিতে যেন হাজার ফাগুন চলি যায়,
থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
রইদে পোড়ায় না যেন বাদলে না ভিজায়।
থাকো থাকো তুমি যাইও না
আর কারো পানে তুমি চাইয়ো না,
থাকো থাকো তুমি যাইয়ো না
আর কারো পানে তুমি চাইও না।
থুইলাম অন্তরে তোমায় রাখলাম কলিজায়
মনের সঙ্গ না পাইলে অঙ্গ জ্বলি যায়।।
Discussion
Public comments for Thuilam Ontore are available on the discussion page.
View discussion