Back to Library
Melancholic

তিস্তান ২ Tistaan 2

Anupam Roy

Tistaan 2 lyrics by Anupam Roy (2012). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2012

গীতিকার
অনুপম রয়
কণ্ঠশিল্পী
অনুপম রয়
ধরণ
আধুনিক
Lyrics

পাঁচ টাকা দিয়ে দিনের শুরু
ষোল টাকা দিয়ে শেষ
তিন টাকা দিয়ে মুক্তি কিনে
হব নিরুদ্দেশ।

তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ?
তখন কেন জ্বাললে আলো, এখন পোড়াও ধূপ।
আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ।

আর এখন অলমোস্ট পাগোল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো …
তিস্তানে …

মাসটা যখন ফুরিয়ে যাবে
ওরা দেবে অনেক টাকা
তবু মাসের শেষেই মনে হবে
ভেতরটা খুব ফাঁকা

সময় যখন আটকে রাখবে সময় চলবে না
যখন সময় অনেক দরকার সময় থাকবে না
তখন সময় তোমার পাশে নেই

আর এখন অলমোস্ট পাগোল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো …
তিস্তানে …

যখন বলেছিলাম আমি চলে যাব, তখন কেন কাঁদোনি
একের পর এক ভুল করেছি, তবু কেন আটকাওনি
যতক্ষণ তুমি জিতছো, প্রত্যেকটা মানুষ তোমার সাথে
তুমি একবার হেরে যাও আর কেউ নেই তোমার পাশে।

তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ?
তখন কেন জ্বাললে আলো, এখন পোড়াও ধূপ।
আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ।

আর এখন অলমোস্ট পাগোল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো …
তিস্তানে …

Read in Banglish
Panch taka diye diner shuru Sholo taka diye shesh Tin taka diye mukti kine Hobo niruddesh. Tokhon keno hath barale, ekhon keno chup? Tokhon keno jwalle alo, ekhon porao dhup. Ar ekhon tumi nichho onno rup. Ar ekhon almost pagol e mon Bish pane obhyosto e jibon Shunno du hath abar chaiche Phiriye niye cholo… Tistaane… Mashta jokhon furiye jabe Ora debe onek taka Tobu masher sheshei mone hobe Vhetorta khub phaka Shomoy jokhon atke rakhbe shomoy cholbe na Jokhon shomoy onek dorkar shomoy thakbe na Tokhon shomoy tomar pashe nei Ar ekhon almost pagol e mon Bish pane obhyosto e jibon Shunno du hath abar chaiche Phiriye niye cholo… Tistaane… Jokhon bolechilam ami chole jabo, tokhon keno kadoni Eker por ek bhul korechi, tobu keno atkaoni Jotokkhon tumi jitcho, prottekta manush tomar sathe Tumi ekbar here jao ar keu nei tomar pashe. Tokhon keno hath barale, ekhon keno chup? Tokhon keno jwalle alo, ekhon porao dhup. Ar ekhon tumi nichho onno rup. Ar ekhon almost pagol e mon Bish pane obhyosto e jibon Shunno du hath abar chaiche Phiriye niye cholo… Tistaane…

Related songs

More songs you may enjoy.

Melancholic

Aaro Sheet

আরো শীত

Anupam Roy

"আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায় আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায় আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে"

Melancholic

Adbhut Mugdhata

অদ্ভুত মুগ্ধতা

Anupam Roy

"কত কত দিন কাব্যহীন থেকে যায় ডিমের সাদায়। কিছু কিছু নাম প্রেমিকার জিভে জড়িয়ে যায় কখনো বা কাঁদায়।"

Romantic

Adore Theko

আদরে থেকো

Anupam Roy

"আমার ভাঙা ঘর-দোরে তোমার চলাচল দেখো বুকে ডেকে আনে গানের স্কুল। ঘামে ভেজা পথে যত অসুখের দল স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল।"

Whimsical

Aloshyo

আলস্য

Anupam Roy

"সেই গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে হাওয়া দিল ভাসিয়ে"

Melancholic

Koshto Kome Jaay

কি খেলে কষ্ট কমে যায়

Anupam Roy

"কি খেলে কষ্ট কমে যায় সব স্পষ্ট হয়ে যায় বলো ঘরে ফেরার পথে খোঁজ কে করছে আমায় রোজ ফলো"

Melancholic

Mitthye Swapno

মিথ্যে স্বপ্ন

Anupam Roy

"মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা, ছিল কাব্যের মতোই স্বপ্নময়। ধীরে ধীরে ছেঁড়া পাতা, হয়ে গেল যা ছিল বাগ্ময়।"

Discussion

Public comments for Tistaan 2 are available on the discussion page.

View discussion