আমার দিন ফুরালে বিজলি বাতি
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি।
বাইরের ঘরে আগুন গিলছে প্রাচীন ভূত
প্রলাপ বকছে চীনের রাষ্ট্রদূত
টিভি-র পর্দায় সব কিছুই প্রস্তুত।
আমার বই-এর তাকে জমছে ধুলো
পথ হারাচ্ছে শব্দগুলো
হঠাৎ তোমার কপাল ছুঁলো
নাড়লে কড়া দরজা খুলো।
হাল্কা পায়ে ভাঙছে সিঁড়ি তোমার গান
চামচ মাপছে চিনির পরিমান
দেওয়ালে ঝুলছে আমার অভিমান।
আমার দিন ফুরালে বিজলি বাতি
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি।
Discussion
Public comments for Bijli Bati are available on the discussion page.
View discussion