তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি Tomar Hater Arunlekha Pabar Lagi

তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি
স্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি॥

তোমার রঙিন তুলির পাকে নামাবলীর আঁকন আঁকে,
তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি॥

এই কামনা রইল মনে–গোপনে আজ তোমায় কব
পড়বে আঁকা মোর জীবনে রেখায় রেখায় আখর তব।

দিনের শেষে আমায় যবে বিদায় নিয়ে যেতেই হবে
তোমার হাতের লিখনমালা
সুরের সুতোয় যাব গাঁথি॥

বাংলিশ/Banglish

Tomar hater arunlekha pabar lagi ratarati Stobdho akash jage eka puber pane bokkho pati. Tomar rongin tulir pake namabolir akon ake, Tai niye to phuler bone haway haway matamati. Ei kamona roilo mone – gopone aj tomay kobo Porbe aka mor jibone rekhay rekhay akhor tobo. Diner sheshe amay jobe biday niye jetei hobe Tomar hater likhonmala Surer sutoy jabo ganthi.

Discussion

Public comments for Tomar Hater Arunlekha Pabar Lagi are available on the discussion page.

View discussion