তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ, দুখিনীরে।
প্রথম মিলন কলে, ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে
এখন কোন দেশতে ছাড়িয়া যাও আমারে রে।
যে যারে বাসনা করে সে কি তারে কান্দাই মারে রে
তুমি গেলায় পরবাসে আমি রইলাম তোমার আশে রে
আমি রইলাম গোকুল নগরে রে।
তুমি বন্ধু সখা যার কিবা দুখ সুখ তার রে
কিবা তার জীবন আর মরণ রে।
বাজাইয়া মোহনবাঁশি মন প্ৰাণ কইলায় উদাসীরে
বাঁশির সুরে ভুলাইলায় রাধারে রে।
তোমার বাঁশির সুরে ভাটিয়াল নদী উজান ধরে রে
বুক ভেসে যায় নয়নের জলে রে।
ভাবিয়া রাধারমণ বলে ঠেইকাছ পিরিতের জালে
ওরে দাসী বানাই সঙ্গে নেও আমারে।
Discussion
Public comments for Tomar Mone Kandaibar Bashona are available on the discussion page.
View discussion