তোরা দেখবে যদি আয় গৌরচান্দে নৌকা বাইয়া যায়।
শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
নৌকার কাড়ার ধরছে নিত্যানন্দ রায়।
এমন সুন্দর নৌকার তরী দেখবে যদি আয়
নৌকার তরীখানি পথ না হিলায়।
কিবা পুরুষ কিবা নারী দেইখা নৌকার সুন্দর তরী
হরিবল হরিবল বইলা নৌকা বাইয়া যায়।
ভাইবা রাধারমণ বলে শুন গো তোরা সকলে
রাধার নামে বাদাম নিয়া নৌকা বাইয়া যায়।
Discussion
Public comments for Tora Dekhbe Jodi Ay are available on the discussion page.
View discussion