তোরা দোষিও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে
ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি, আর সাজাই ফুল মালতী
কুঞ্জ সাজাই অতি যতনে, আমার ফুলের শয্যা বাসি হইল গো
বৃন্দে, বন্ধ আইল না নিশি শেষে
জাতি জুতি ফুল মালতী, আমি বিনা সুতে মালা গাঁথি
গাঁথি মালা অতি যতনে, আমার সেই মালা হইল জ্বালা
গো বৃন্দে, মালা দিলাম না বন্ধের গলে।
ভাবিয়া রাধারমণ বলে, আমার মনের দুঃখ রইল মনে গো
এ তুষের আনলের মত জল দিলে দ্বিগুণ জ্বলে।।
Discussion
Public comments for Tora Doshio Na Go Amare are available on the discussion page.
View discussion