তোরা কে যাবে সই যমুনা নীরে
শুনে বাশি মন উদাসী চিত্তে কি ধৈর্য ধরে।।
সেত বসে নিরলে সই গো কদম্ব মূলে
মনপ্ৰাণ হরিয়া নিল সুমধুর স্বরে
মনে লয় তার সঙ্গে যাইতে আর রহিতে না পারি ঘরে।।
বাঁশি কি মন্ত্র জানে ধ্বনি যে শুনে কানে
সে কি ঘরে রইতে পারে ধৈর্য ধরে।
বাঁশির জ্বালা সইতে নারি যেন আগুনে দাহন করে।।
সব সঙ্গিনী সনে চল শ্যাম দরশনে
মোহন বাঁশির স্বরে উচাটন করে
শ্ৰীরাধারমণের আশা আমায় নেয় সঙ্গে করে।।
Discussion
Public comments for Tora Ke Jabe Soi Jamuna Neere are available on the discussion page.
View discussion