তোরা কেও যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলের হল মেলা নদে এসো
কি এক পাগলাম করে
কোল দেয় জাত অজাতেরে
দৌড়িয়ে যেয়ে।
ও তার নাই জেতের বোল, এমন পাগল কে দেখেছে।
একটা নারকোলের মালা
তাতে জল খেয়ে ফেলা
করঙ্গ সে।
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।
দেখতে যে যাবি।
সেই তো পাগল হবি
বুঝবি শেষে।
ছেড়ে তার ঘর-দুয়ার ফিরবি নেচে।
পাগলের নামটি কেমন
বলিতে অধীন লালন
হয় তরাসে।
চৈতে নিতে অদ্বে পাগল নাম ধরেছে।।
Discussion
Public comments for Tora Keu Jasne O Pagoler Kache are available on the discussion page.
View discussion