ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
যাও দুতি বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
বিচ্ছেদ জ্বালা প্রবল হইল গো
বন্ধু আনিয়া দেখাইয়া মিলাইয়া প্ৰাণ রাখো গো।।
বৃন্দাবনে কত কণ্টক আছে গো
কেমনে আসিব বন্ধু অন্ধকার নিশি গো।
ভাইবে রাধারমণ বলে গো
আমার প্রতি প্ৰাণ বন্ধের দয়া নি আছে গো।
Discussion
Public comments for Torai Koire Jao Pran Sokhigo are available on the discussion page.
View discussion