তোরে করি গো মানা জলের ঘাটে এগো সখী একেলা যাইও না
কলিযুগের বধু তোমরা নিষেধ কিছু মান না।
চেপ্টা ডুরি কাপড় পিন্দি জলের ঘাটে যাইও না
জলের ঘাটে চিকনকলা সেখানে মান রবে না।
ভাইবে রাধারমণ বলে প্রেমের বিষম যন্ত্রণা
ছপাই কাপড়ে দাগ লাগিলে ধাইলে তো দাগ ছাড়ে না।
Discussion
Public comments for Tore Kori Go Mana are available on the discussion page.
View discussion